× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মধুখালীতে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ “শেখ হাসিনার দর্শন-বাংলাদের উন্নয়ন,উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র, শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন”। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবিুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন  দিবস উপলক্ষে বর্তমান সরকারের  উন্নয়ন  কার্যক্রমকে জনসাধারনের মাঝে প্রচারের  লক্ষ্যে মধুখালীতে  ৩ দিন  ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উন্নয়ন মেলার  উদ্বোধন ঘোষনা  করেন জননেত্রী প্রধান  মন্ত্রী শেখ হাসিনা ।
গত রোববার  বেলা  আড়াইটায় উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী ও শিক্ষকগন  উপজেলা চত্ত্বর থেকে  বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হেয়ে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়ক প্রদক্ষিণ  করে উপজেলা আধুনিক মিলনায়তনে শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুৎফুন নাহারের  সভাপতিত্বে ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় উপজেলা আধুনিক মিলনায়তনে  উন্নয়ন মেলার আলোচনায় বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ আবুল কাশেম দলু মিয়া এবং উপজেলা সিপিবির সাবেক সভাপতি হাজী আব্দুল মালেক সিকদার।  উন্নয়ন মেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং  প্রশাসনের বিভিন্ন  দপ্তর প্রখানগন উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় সরকারী দপ্তরসহ  বিভিন্ন প্রতিষ্ঠান  ৪০টি উন্নয়ন স্টল  প্রদর্শন  করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..