× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের জগনাদ্দী গ্রাম থেকে আখের আলী মল্লিকের ছেলে জমির মোল্লা (৩৫) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদক বিক্রির সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান।

এ সময় এ.এস. আই মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত জমির মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে গ্রেরণ করা হয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “মধুখালী উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..