× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

মধুখালীতে ১৮ বছর পর গ্রেফতার সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
মধুখালীতে ১৮ বছর পর গ্রেফতার সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে সাড়ে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী ১৮ বছর আত্মগোপন করে থেকেও শেষ রক্ষা পেলো না। অবশেষে পুলিশের জালে ধরা পরে গ্রেফতার হলেন সাজাপ্রাপ্ত আসামী মোঃ শফিকুল ইসলাম (৬৬)।

১৩ অক্টোবর বুধবার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মধুখালী সিআর মামলা নং ৫১/০৪ এ প্রতারনা মামলায় কোর্ট তাকে ৩ বছরের সাজা দেন এবং ৫ হাজার টাকা জরিমান করেন। অনাদায়ী আরো ৬ মাসের সাজা হয় ।

সাজা হওয়ার পর থেকে সে আত্ম গোপনে চলে যান। সাজা গ্রেফতারী পরোয়না নং-২২/০৫ জারী ছিল তার বিরুদ্ধে। গোপন তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর ২০২১খ্রিঃ গভীর রাতে রাজবাড়ী জেলার কালাখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামের শ্বশুর মোঃ এমদাদুল খান (বিশে খার) বাড়ী থেকে মধুখালী থানার এস .আই . মোঃ আলমগীর হোসেন মোল্যার নেতৃত্ব এস.আই. মোঃ মনিরুল ইসলাম, এ. এস.আই মোঃ দেলোয়ার ও সঙ্গীয়ফোর্স শফিকুল ইসলামকে গ্রেফতার করে মধুখালী থানায় নিয়ে আসেন। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মৃত শেখ মোকাদ্দেস হোসেনের ছেলে। ১৩ অক্টোবর বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..