× Banner
সর্বশেষ
সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

মধুখালীতে ১১বছরের গৃৃহকর্মিকে ধর্ষন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে গৃহকর্তা কর্তৃক গৃহকর্মি (১১) শিশুকে ১ বছর ধরে ধর্ষনের অভিযোগে গৃহকর্তাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

ধর্ষক গৃহকর্তা মছলন্দপুর গ্রামের মৃত জয়েনউদ্দিন মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩৮)। আটক ওই ধর্ষকের বিরুদ্ধে শনিবার ওই শিশুর মা পান্নু শেখের স্ত্রী দিপালী বেগম (৩৫) বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০/০৩ এর ৯(১) ধারায় মামলা করেছেন। মামলা নং ২৩। তারিখ ২২-০৬-২০১৯ইং। ধর্ষককে শনিবার বিকেলে ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে। রবিবার ধর্ষিতা শিশুটিকে ধর্ষন সংক্রান্ত পরীক্ষার এবং ২২ ধারা গ্রহনের জন্য ফরিদপুর আদালতে পাঠান হয়েছে।

মামলার বাদী দিপালী বেগম এজাহারে উল্লেখ করেন আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার স্বামীর ভগ্নিপতি আরিফের বাসায় কাজে সহযোগিতা করার জন্য আমার শিশু মেয়েকে রেখে আমি ও আমার স্বামী ঢাকায় গার্মেন্টেসে কাজ করতে যাই, দৈন্যতার দুর্বলতার সুযোগে ধর্ষক আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ১বছর যাবৎ ধর্ষন করে।

এ ব্যাপারে মধুখালী থানার ওসি (তদন্ত) জানান আমরা ধর্ষককে আটক করে জেলহাজতে প্রেরন করেছি। ধর্ষনের শিকার শিশুকে ধর্ষন সংক্রান্ত পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দির জন্য ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..