× Banner
সর্বশেষ
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে সংহতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে – তথ্যমন্ত্রী নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মেসির জন্মদিনে আর্জেন্টিনার উপহার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল নিয়ে চলছিল সমালোচনা। রাশিয়া বিশ্বকাপে ব্যাপক ভরাডুবির পর ঢেলে সাজানো দলটির সঙ্গে বিশ্ব সেরা ফুটবলারের সমন্বয় নিয়ে চারিদিকে নানা আলাপ। ঠিক এমন সময় কোপা আমেরিকার প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০তে হার। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র এই সমালোচনায় নতুন মাত্রা যোগ করে। যদিও ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে রোববার রাতে কাতারের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে আলবেসিলেস্তেরা। ধুকতে থাকা দলটি জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ মঞ্চের কোয়ার্টার ফাইনালে। দলটির সবচেয়ে বড় তারকা মেসির জন্মদিন সোমবার। ৩২তম জন্মদিনের আগের রাতে দলের পক্ষ থেকে এমন উপহার পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

পোর্তো আলেগ্রিতে অ্যারিনা ডু গ্রিমিয়োতে আর্জেন্টিনার হয়ে একটি করে গোল আদায় করেন লাউতারো মার্টিনেজ ও সার্জিও আগুয়েরো।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্টিনেজ। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরো ৮২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি আদায় করে জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন মেসি। এসময় তিনি ইঙ্গিত দিয়েছেন দলের নজন এখন ফাইনালে গিয়ে শিরোপার দিকেই।

মেসি বলেন, এবার আমরা চ্যাম্পিয়ন হবার নতুন যাত্রা শুরু করলাম। আমরা জানি আমাদের সমর্থকদের কিভাবে খুশি করতে হয়। যদিও আমরা এখন ব্রাজিলে অবস্থান করছি। এখানেও আমাদের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। আমরা চাই না তাদের নিরাশ করতে।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের প্রসঙ্গ টেনেও মুখ খুলেছেনে মেসি। তিনি বলেন, আমাদের দলে অনেক তরুণ সদস্য রয়েছে। তাদের এরকম হাই-প্রোফাইল ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। আর তাই ম্যাচ হারতে হয়েছে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ম্যাচ জিতে টুর্নামেন্টের সামনের দিকে এগিয়ে যাওয়া।

আগামী ২৯ জুন শেষ আটে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেমিফাইনালে ওঠার লড়াই নিয়ে মেসি বলেন, বর্তমানে আমরা নক-আউট পর্বে পৌঁছেছি। এটাই সব কিছু, অথবা কিছুই নয়।


এ ক্যটাগরির আরো খবর..