মধুখালীতে ১০টাকা কেজি দরে চাল বিতরন

মধুখালীতে ১০টাকা কেজি দরে চাল বিতরন

 “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব
কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে মঙ্গলবার (১৫-০৩-২০২২) ইং সকালে কামারখালী ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায়

জনপ্রতি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে কার্ডধারীদের বিতরন
করা হচ্ছে। বিতরন করেন ডিলার এ .বি. এম. মিরোজ বুলু (৪৬২জন) ও সহকারী মোঃ মনিরুল ইসলাম, ডিলার মোঃ
জুলফিকার আলী মিয়া (৪৬০জন) ও সহকারী মোঃ আতিয়ার রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় কামারখালী
ইউনিয়নে মোট ৯২২ (নয়শত বাইশ) জন এই দুই ডিলারের আওতায় আছে। এই চাউল মাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার
এই তিনদিন বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।