মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মধুখালী  প্রতিনিধিঃ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসিবুল (১৮) নিহত, গুরুতর আহত ইয়ামীন (১৮)। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে। আজ বুধবার  দুপুরে বাশতলা থেকে ব্যাসদী যাওয়ার পথে উপজেলার বাশতলা-গোপালদী মাহমুদুন নবী আঞ্চলিক সড়কে শ্রীপুর সাহেরার মোড়  নামক স্থানে মোরটসাইকেলের  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেলে চালক ইয়ামীন ও হাসিবুল গুরুতর আহত হন।

উভয়কে মধুখালী সদর হাসপাতালে নিয়ে  এলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ইয়ামিনের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় প্রেরন করা হয়। হাসিবুলের অবস্থার উন্নতি হলে বাড়ী  ফিরে  আসার পথে গুরুতর অসুস্থ হয়ে পরে ।

তাকে মধুখালী সদর হাসপাতালে  চিকিৎসাধীন  অবস্থার অবনতি হলে বুধবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ও আহতরা উপজেলার ভাটিকান্দী মথুরাপুর গ্রামের বাবু মোল্যার পুত্র হাসিবুল ও রাশেদ সেকের পুত্র ইয়ামিন। তারা  মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজের একাদশ শ্রেণীর  শিক্ষার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।