× Banner
সর্বশেষ
চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

মধুখালীতে মাদক সাম্রাজ্যের মূল হোতা কবির শেখ গ্রেফতার ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
মাদক সাম্রাজ্যের মূল হোতা কবির শেখ গ্রেফতার

ফরিদপুরের মধুখালীতে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ কবির শেখ (৪৪) কে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার মেছড়দিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কবির শেখ মেছড়দিয়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এস.আই) রোস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আব্দুল হালিম, এ.এস.আই আশরাফুল আলম ও সঙ্গী ফোর্সসহ সকালে কবির শেখের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পুরিয়া গাঁজা এবং মাদক ব্যবসার নগদ ৯,৮১০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, কবির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও বিতরণের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে একই দিন বিকেল ৩টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..