মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে দিন ব্যাপি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি শাহিদা আকরামের সভাপতিত্বে আখাচাষী কল্যান ভবনের সংস্থার মিলনায়তনে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, ঘোষনাপত্র ও গঠনতন্ত্র সম্পর্কে বক্তব্য রাখেন মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক জেসমিন আক্তার এমি, বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রম আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচী বিষয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক শামসুন নাহার নিহার, প্রচলিত আইন সম্পর্কে বক্তব্য রাখেন লিগ্যালএইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, নারীর ক্ষমতায়ন বিষয়ক বক্তব্য রাখেন সহ-সভাপতি রিজিয়া হোসেন, এসময় বক্তব্য রাখেন তুরিন শাহরিয়ার, খুরশিদা আনোয়ার, কামারখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাদী বাদশা, সাবেক ইউপি সদস্য নুরুন নাহার, তৃনমুল সদস্য সবিতা সাহা, কনা বেগম ও তরুনী লিজাসহ প্রমুখ ।