মধুখালী প্রতিনিধি: গতকাল সোমবার উপজেলার মরিচ ও পিয়াজ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওজন পরিমাপক (বাটকারা) বেশী থাকার অপরাধে ৫দোকানীকে ৬হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই এর পরিদর্শক মোঃ মিজানুর রহমান ওজনে বেশী থাকার কারনে ৬ টি বাটখারা (ওজন পরিমাপক) জব্দ করেন। বাংলাদেশ ওজন ও পরিমাপ অধ্যাদেশ ১৯৮২ এর ২৮/৪৫ ধারা মোতাবেক মোঃ বাদশা মৃধাকে ১হাজার টাকা,আকবর হোসেন কে ১হাজার টাকা, জিন্না আলীকে ১হাজার টাকা,মামুন হোসেনকে ১হাজার টাকা ও মোঃ বিল্লালকে ২হাজার টাকা জরিমানা করা হয়।