মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে অন্যান্য দেশে বাংলাদেশের ফরিদপুরের মধুখালীতে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় একটি র‌্যালীর মাধ্যমে মধুখালী উপজেলার ঢাকা- খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে মধুখালী মালটিপারপাস হলরুমে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক এর সভাপতিত্বে ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল ও শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের শিক্ষক খাদিজা সুলতানা এর সঞ্চালনায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস -২৪ ইং পালিত হয়। উক্ত দিবসে শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন।

জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন, মধুখালী পৌর বিএনপি সভাপতি ও আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতি মধুখালী শাখার সভাপতি অধ্যক্ষ নাজির হোসেন মৃধা , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মধুখালী উপজেলা শাখা মীর নাজমুল হোসেন, মধুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাওলানা আলীমুজ্জামান, চরবাশরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাত জাহান প্রমুখ।

এ ছাড়া উক্ত আনুসন্ধানে বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্যা ও কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশীর উদ্দিন আহম্মেদ সহ উপজেলার প্রাথমিক , মাধ্যমিক , মাদ্রাসা এবং কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

সবশেষে অনুষ্টানের সভাপতি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক সকলের দাবী দাওয়া ও গুরুত্বপূর্ন বক্তব্য শুনে উপজেলার প্রাথমিক , মাধ্যমিক , মাদ্রাসা এবং কলেজের সকল শিক্ষকদের মাঝে সরকারী নির্দেশনায় সমাধান মূলক গুরুত্বপূর্ন বক্তব্য দিয়ে ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজে শিক্ষক মনিরুল ইসলামকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং সবার জীবনের উত্তরাউত্তর মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।