শনিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মরহুম মির্জা মনিরুজ্জামান বাচ্চু মার্কেটের সামনে অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ার বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সুরাইয়া সালাম এর সভাপতিত্বে বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহ্সানুজ্জামান আজাউল । এছাড়া আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন নাহার, মধুখালী পৌরসভার কমিশনার নাজমা বেগম, গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মধুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আদর আলী, ইউ.পি. সদস্য মিজানুর রহমান মিন্টু ।
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দ। পরিশেষে ফরিদপুর -১ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাহমুদা বেগম কৃক বলেন তিনি অসহায়, দুঃস্থ ও দরিদ্রদের সংগে সব সময় আছেন এবং থাকবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাধা রানী ভৌমিক।