মধুখালীতে পুলিশের গন সচেতনতা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী থানাধীন পৌরসভা সহ সকল ইউনিয়নে ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেতনতা সপ্তাহ (২৫-৩১জুলাই) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের প্রচারনায় মধুখালী থানার উদ্দ্যোগে থানা প্রাঙ্গনে গত মঙ্গলবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ছেলেধরা ও মাথাকাটা গুজব সংক্রান্তে সচেতনতা বাড়াতে একটি র‌্যালী থানা থেকে বের হয়ে মধুখালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান লালন, তদন্ত ওসি মোঃ সাইফুল আলম, মধুখালী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম (মিলন) সহ বাজারের অন্যান্য নেতা এবং মধুখালী থানা প্রশাসন ছাড়াও মধুখালী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন লোকেরা এবং গ্রাম পুলিশগন অংশ গ্রহন করে।

র‌্যালী শেষে আলোচনা সভায় মধুখালী থানার ওসি মোঃ মিজানুর রহমান উপস্থিত সকলকে ছেলেধরা ও মাথাকাটা গুজবে কান না দেয়ার আহ্বান জানান। তাছাড়া আইন কোন হাতে তুলে নিবেন না। আবার কোন লোককে সন্দেহ হলে গনপিটুনী না দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিতে হবে অথবা ৯৯৯ কল দিয়ে জানাতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।