সালথায় গণসচেতনতা সপ্তাহে পুলিশের র‌্যালী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: গণসচেতনতা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ফরিদপুরের সালথায় র‌্যালী করেছেন থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে বুধবার সকাল ১০ টায় উপজেলা সদর বাজারে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলার নবকাম পল্লী  বিশ্ববিদ্যালয় কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা মূলক আলোচনা করেন। আলোচনায় ওসি দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক এবং জঙ্গিকে না বলুন।

গলাকাটা বা ছেলে ধরা গুজবে কান দিবেননা। ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হন। এসময় উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, এসআই নিপুন মজুমদার, সাংবাদিক আবু নাসের হুসাইন সহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।