পর্যায়ক্রমে উপজেলার যে সমস্ত নাগরিক টিকার বাইরে রয়েছে তাদেরকে ফাইজার কোম্পানির টিকা দেওয়া হবে। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ীতে করে ফাইজারের টিকা আনা নেওয়া হচ্ছে। ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এ টিকা সর্বসাধারণকে দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. সালাম মিয়া জানান, গত ২৯ নভেম্বর সোমবার থেকে শীতাতপ নিয়ন্ত্রীত কক্ষের ব্যবস্থা করে ফাইজারের টিকা সর্বসাধারণের দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ফাইজারের ২ হাজার ৩‘শ ডোজ টিকা দেওয়া হবে। তিনি আরো জানান, এদিকে নভেম্বর পর্যন্ত ৪০% টিকা প্রয়োগের টার্গেট থাকলেও মধুখালী উপজেলা ২ লাখ ৩৫ হাজার নাগরিকের মধ্যে ৫০% ভাগ নাগরিককে টিকা দেওয়া হয়েছে।