× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
বেগম রোকেয়া দিবস

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ৩ অদম্য নারীকে সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মধুখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার, নারী শিক্ষার প্রসার ও সমাজে নারীর অবস্থান শক্তিশালী করতে বেগম রোকেয়ার পথ প্রদর্শক ভূমিকার কথা স্মরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান । এ ছাড়া আরও বক্তব্য দেন মধুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা , নারী কর্মী সামসুন্নাহার বেগম , নাহিদা আক্তার পান্না প্রমুখ । অনুষ্ঠানে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন সামসুন্নাহার বেগম (শিক্ষা ও চাকরি), নাহিদা আক্তার পান্না(নির্যাতিত থেকে স্বপ্ন সাফল্যে উন্নতি) , হালিমা বেগম (সফল জননী) আলোচনা সভা শেষে নির্বাচিত নারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল আকন, মধুখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাইম, মধুখালী উপজেলা সিনিয়র সদস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর মোহাম্মাদ, মধুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমত আরা কাদির , উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অফিসের পপি আক্তার সহ স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকগন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ ।

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে পরিবার-সমাজ সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..