মতুয়ারা হিন্দু নয় বলে মতুয়াদের একটি অংশ বলতে শুরু করেছে যার সাথে ইসলামি মৌলবাদ বাম-কংগ্রেস এবং তৃনমুল কংগ্রেসের মৌলিক ধারনার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হিন্দুদের অস্তিত্বের প্রশ্নে একশ্রেণির মতুয়ারা বাম-কংগ্রেস এবং তৃনমুল কংগ্রেসের মতো হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের একটা সময় বাংলাদেশে ফিরে যেতে হবে।
মতুয়ারা অত্যাচারিত হয়ে জীবন জীবিকা ও ধর্ম রক্ষার তাগিদে পূর্ব-বঙ্গ, পূর্ব-পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের পঃবঙ্গের ঠাকুরনগরে এসে আশ্রয় নিয়েছিল। তারা যদি হিন্দু না হয়ে থাকে তাহলে তারা নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলো কেন? নাকি হিন্দুদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে পঃবঙ্গের মতুয়াদের সেকুলার বানানোর চক্রান্ত করছে ভেবে দেখা দরকার। কারণ তাদের নেত্রীর সর্দিকাশি হলে বাম-কংগ্রেস তৃনমুল কংগ্রেস এবং অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্টের নেতাদের ভীড় করতে দেখা যাচ্ছে।
দেশভাগের পর থেকে ২০২৪ সনের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি ভারতে উদ্বাস্তু হিসাবে এসেছে তাদের প্রত্যেককে বিজেপি সরকার আইন করে ভারতের নাগরিকত্ব দিয়েছে। কিন্তু মতুয়াদের মধ্যে একটি অংশ বলছে বিজেপি নাকি নাগরিকত্ব দেয়ার নামে তাদের হিন্দু বানাতে চায়। অর্থাৎ পঃবঙ্গের বাম-কংগ্রেস এবং তৃনমুল কংগ্রেস যে ভাষায় নাগরিকত্ব দেয়ার নামে উদ্বাস্তুদের বোকা বানানোর কথা বলছে তাদের সাথে একমত পোষণ করে মতুয়াদের এই অংশটি নিজেরা হিন্দু নয় বলে নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করে বসেছে।
হিন্দুদের মধ্যে মতুয়ারা অন্যান্য হিন্দুদের মতো তারাও একটি সম্প্রদায়। মতুয়াদের নাগরিকত্ব এবং অন্যান্য সুযোগ সুবিধা হিন্দুদের অন্য সম্প্রদায়ের থেকে আলাদা কিছু নয়। পার্থক্য শুধু মতুয়ারা সংগঠিত। তার মানে এই নয় তারা পঃবঙ্গের অন্যান্য উদ্বাস্তু হিন্দুদের মাথা কিনে নিয়েছে।
মৌলিকভাবে মতুয়ারা সনাতনী হিন্দু এতে কোন সন্দেহ নেই কিন্তু তাদের মতবাদ ভিন্ন। হতেই পারে-হিন্দুদের মধ্যে এমন হাজারো রকমের মতবাদ আছে, তাই বলে তারা হিন্দু নয় এমন ঔদ্ধত্য আর কোন সম্প্রদায় দেখাতে সাহস করেনি। মতুয়াদের মধ্যে যারা হিন্দু নয় বলছে তারা প্রকাশ করুক তাদের জাত কি? তারপর পঃবঙ্গের বাকি হিন্দুরা ভেবে দেখবে তারা ধর্মান্তরিত মুসলিম হয়ে পঃবঙ্গে এসে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে কিনা?
সনাতন ধর্ম নিয়ে এতটা ছেলেখেলা পঃবঙ্গের হিন্দুরা বরদাস্ত করবেনা। পঃবঙ্গের হিন্দুরা মতুয়াদের কাছে হিন্দুদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বন্ধক দেয়নি। সনাতন ধর্ম হলো সর্বধর্ম মতের এক সর্বজনীন বিশ্বরূপ। যা মহাবিশ্বের সৃষ্টি লয় বা ধ্বংসের মধ্যে বিদ্যমান। এটি শাশ্বত এবং চিরন্তন সর্বজনীন সত্য।
মন্ডল নমঃশূদ্র ধোপা নাপিত মাহিষ্য সহ অসংখ্য পিছিয়ে পড়া তফসিলি সম্প্রদায়ের মানুষদের নিয়ে গড়ে উঠেছিল মতুয়া সম্প্রদায়। মতুয়াদের দীক্ষাগুরু হরিচাঁদ ঠাকুর উনবিংশ শতকে পূর্ব-বঙ্গের নম:শূদ্র সহ সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ধর্মান্তকরন ও বর্নবৈষম্যের প্রতিবাদে একটি সমাজ সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। যা পরবর্তীতে মতুয়া সম্প্রদায় নামে পরিচিতি লাভ করে।
বৈষ্ণবদের মধ্যে চৈতন্যদেব যেমন ‘হরিনামের’ মাধ্যমে প্রেম বিলিয়ে হিন্দুদের সচেতন করে গিয়েছিলেন ঠিক তেমনি হরিচাঁদ ঠাকুরও ‘হরি বলের’ মাধ্যমে সমাজের অস্পৃশ্যদের সংগঠিত করেছিলেন। মতুয়া মতবাদ বৈষ্ণব ভক্তিপাদের একটি সংস্কারকৃত রূপ। যা মূলত বেশির ভাগ নমঃশূদ্রদের মধ্যে প্রচলিত হয়েছিল।
পূর্ব-বঙ্গের তফসিলি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত নেতা হিসেবে যোগেন মন্ডলকে হিন্দুরা বেইমান হিসাবে জানে। কারণ যোগেন মন্ডল পূর্ব-বঙ্গের তফসিলি জাতিগোষ্ঠীর অধিকার মুসলিম লীগের কাছে বিকিয়ে দিয়ে পূর্ব-পাকিস্তানকে হিন্দুদের আবাসভূমি হিসাবে মেনে নিয়েছিল। আবার সেই যোগেন মন্ডল পূর্ব-বঙ্গে অত্যাচারিত হিন্দুদের ফেলে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এরপর থেকে যোগেন মন্ডল হিন্দুদের কাছে অভিশপ্ত একটি নাম ছাড়া কিছু নয়।
ঠিক তেমনি যোগেন মন্ডলের উত্তরসূরী হিসাবে মতুয়াদের কেউ আবার যোগেন মন্ডলের রূপ ধারণা করুক পঃবঙ্গের হিন্দুরা চায়না। যদি মতুয়াদের সেই অংশের অবিমিষ্যকারিতায় পঃবঙ্গের হিন্দুদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয় তাহলে ২৬ এর পর মতুয়াদের সেই অংশকে বাংলাদেশ চলে যেতে বাধ্য করা হবে। কারণ মতুয়া সম্প্রদায়ের মূল মন্ত্র হলো হাতে কাম মুখে নাম। ধর্মবর্ন নির্বিশেষে সবাই হরিনামের মাধ্যমে সমতা শান্তি লাভ করবে যা শ্রমের গুরুত্বকে তুলে ধরবে। সেখানে যদি হিন্দুদের অস্তিত্বের প্রশ্নে সোহরাওয়ার্দীর উত্তরসূরীদের সাথে মিলে হিন্দুদের অস্তিত্ব বিলুপ্তের চেষ্টা করা হয় তাহলে পঃবঙ্গের হিন্দুরা কিন্তু ছেড়ে কথা বলবেনা।