× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মণিরামপুরে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর:  যশোরের মণিরামপুরে সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাহাবুল আলম মরদেহ উদ্ধার করে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। সুরাইয়া উপজেলার হরিহরনগর ইউপির মদনপুর গ্রামের লিটন সরদারের মেয়ে। সে মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শেণির ছাত্রী। মায়ের ওপর অভিমান করে রোববার সন্ধ্যারাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। স্থানীয় ইউপি সদস্য শামসুর রহমান জানান, রোববার সন্ধ্যায় সুরাইয়াদের বাড়ির পাশে একটি মসজিদে ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। বিকেলে সুরাইয়া পাড়ার অন্য মেয়েদের সাথে মাহফিলের মাঠ ঝাড়ু দিচ্ছিল।

সেখান থেকে তার মা নাজমা বেগম সুরাইয়াকে বাড়িতে ডেকে নিয়ে খুব মারধর করে। এরপর রাগ করে তিনি মেয়েকে ফেলে একই উপজেলার রাজবাড়িয়া গ্রামে পিতার বাড়িতে চলে আসেন। ওই সুযোগে নিজ পড়ার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সুরাইয়া। খবর পেয়ে পুলিশ রাত ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে। এসআই সাহাবুল আলম বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..