× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

মটর শ্রমিক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
মটর শ্রমিক সভাপতি

ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ্যের বিরুদ্ধে ১ কোটি ৭৭ লাখ ৫১ হাজার ৯ শত ৯২ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

৭ অক্টোবর ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ শফিকুল ইসলাম রিপন ও সধারন সম্পাদক আব্বাস উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে অর্থ আত্মসাতের বিষয়টি জানানো হয়। অভিযুক্তরা হলেন, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ মোঃ বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ। তদন্তে টাকা আত্মসাৎ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার বিবরণ উল্লেখ করা হয়েছে, ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের দোসর ওই চার নেতা ইউনিয়ন ছেড়ে পালিয়ে যায়। এতে ইউনিয়ন পরিচালনায় সংকট তৈরী হয়। ১৪ আগস্ট বিশেষ সাধারণ সভা ডেকে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন হয়। এই কমিটি গঠনতন্ত্রের আলোকে যথাসময়ে নির্বাচন ও আর্থিক বিষয় উদঘাটনে কাজ শুরু করে। এডহক কমিটির আহবায়ক মোঃ রাশিদুল আলম খোকনের সভাপতিত্বে ২৮ আগষ্ট এক সভায় ছয় সদস্যের অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটি ১ মে ২০১৯ থেকে ৩১ জুলাই ২০২৪ ইং পর্যন্ত সর্বমোট ৩২ লাখ টাকার দূর্নীতির প্রমাণ পায়।

একই সাথে ১ এপ্রিল ২০১৩ থেকে ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত আরো ১ কোটি ৪৫ লাখ ৫১œ হাজার ৯শত ৯২ টাকা দূর্নীতির প্রমাণ পায়। যার সর্বমোট পরিমাণ এক কোটি সাতাত্তর লাখ একান্ন হাজার নয়শত বিরানব্বই টাকা। তদন্তে আত্মসাত প্রমাণিত হওয়ায় উক্ত টাকা ইউনিয়ন তহবিলে জমা দেওয়ার জন্য তিনটি পত্র দেওয়া হলেও তারা টাকা জমা দেননি। ফলে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের সদস্য পদ বাতিল ও আইনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তারা।

এ বিষয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী মন্টু জানান, তদন্ত কমিটির বরাত দিয়ে টাকা আত্মসাতের যে কথা বলা হচ্ছে তা মিথ্যা ও মনগড়া। আমরা দ্বায়িত্বে থাকাকালীন কোন টাকা আত্মসাৎ করিনি। আমাদেরকে হেয় করতে এমন সংবাদ ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..