বিশেষ প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শকে সব শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনায় এ কথা বলেন বিএনপির মহাসচিব।
ভাসানী সংসদের সভায় বিএনপি নেতা ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী তাঁর পুরো রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও মজলুম মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।
গত ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করে দেশবাসী।