× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মওদুদ ৩০ দিনের মধ্যে রিভিউ করতে পারবেন

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি ছাড়া সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মোট ৮০ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

রায় বলা হয়েছে, মওদুদ আহমদ চাইলে ৩০ দিনের মধ্যে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন।

এর আগে গতকাল মঙ্গলবার মওদুদ আহমদের গুলশানের বাড়ি সংক্রান্ত মামলায় রাজউকের করা আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একইসঙ্গে তার ভাই মনজুর আহমদের নামে মিউটেশন (নামজারি) করার জন্য হাইকোর্টের দেওয়া রায়ও বাতিল করেন সর্বোচ্চ আদালত। ফলে গুলশানের বাড়িটি মওদুদ আহমদের থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মওদুদ আহমদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, মনজুর আহমদের নামে নামজারি করতে হাইকোর্টের দেওয়া রায় বাতিলে রাজউকের করা আপিল মঞ্জুর করেছেন আদালত। তবে দুদকের মামলাটির অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মওদুদ ও তার ভাই মনজুরের করা আপিল মঞ্জুর করায় দুদকের মামলাটি বাতিল হয়ে গেছে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এটা সরকারের বাড়ি নয়। আমাদের ক্রয়কৃত সম্পত্তি। আমরা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করব।’

এর আগে ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে মিউটেশন করার জন্য  হাইকোর্ট রায় দেন।

রাজউক এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি। ২০১৪ সালের ৯ মার্চ আপিল বিভাগ রাজউককে আপিলের অনুমতি দেন। এরপর চলতি বছর এ মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

আদালত সূত্র জানায়, গুলশানে বসবাসরত মওদুদ আহমদের বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। এক পর্যায়ে বাড়িটির মালিকানার কাগজপত্রে এহসানের স্ত্রীরও নামও অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশ ত্যাগ করলে ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।

এমন অভিযোগ করে দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে  গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

তবে মওদুদ আহমদের পক্ষে দাবি করা হয়, বাড়িটি সরকারি সম্পত্তি নয়, ব্যক্তিগত সম্পত্তি। আর মওদুদ আহমদের ভাই ব্যক্তি মালিকের কাছ থেকেই বাড়িটি ক্রয় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..