× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

মওদুদের নাইকো মামলা এক সপ্তাহের জন্য স্থগিত

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার স্থগিতাদেশএক সপ্তাহ সময় বৃদ্ধি করা হয়েছে।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসাইন হায়দার।

আদালতে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, মামলার স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আবার কার্যতালিকায় আসবে।গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার মওদুদ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদহোসেন ওই মামলার বিচার কার্যক্রম ৭ মে পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। পরে শুনানি শেষে গত ১২ এপ্রিল মওদুদ আহমদেরনাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।

গত বছরের ১ ডিসেম্বর মওদুদের করা এক ফৌজদারি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে  হাইকোর্ট বেঞ্চ মওদুদের নাইকো মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।এর আগে মওদুদ আহমদ হাইকোর্টে রিভিশন আবেদনে উল্লেখ করেন, নাইকোর সঙ্গে চুক্তির বিষয়টি নাইকো-বাপেক্স ও পেট্রোবাংলার মধ্যে ওয়াশিংটনের সালিশি আদালতে বিচারাধীন আছে। সালিশি আদালত গত বছরে ১৯ জুলাই আদেশ দেন। ওই আদেশে বলা হয়, আদালতে বিষয়টি নিষ্পত্তিনা হওয়া পর্যন্ত বাংলাদেশের আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত থাকবে।

ওয়াশিংটনের সালিশি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই মামলা চলমান থাকায় ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলাটি স্থগিত চান মওদুদ আহমদ। নিম্ন আদালত গত ১৬ আগস্ট মওদুদের সেই আবেদন খারিজ করে দেন। সেই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন তিনি। আবেদনে ওয়াশিংটনের সালিশি আদালতের আদেশের কপি হাইকোর্টে তলবের আবেদনও করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..