× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
ভ্যান চালকের ঝুলন্ত দেহ

যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর)  সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।
স্থানীরা জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। তার স্ত্রীর সাথে সেলিম হোসেন নামে একজনের পরোকিয়া চলছিলো বলে জানাযায়। সে কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে।
শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নারায়নপুর গ্রামে একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা কান্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রীয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..