মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় “বঙ্গবন্ধু” শীর্ষক বায়োপিক চলচ্চিত্র নির্মানের জন্য ভারত থেকে দুটি ভ্যানিটি ভ্যান বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ভ্যানিটি ভ্যান দুটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে সেটি কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেওয়া হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ এস এন্টার ন্যাশনালের প্রতিনিধি হালিম জানান, বঙ্গবন্ধুকে নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ ভাবে চলচিত্র তৈরী হবে। এজন্য বৈধ পন্থায় দুটি ভ্যানিটি ভ্যান আনা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করে। আমদানি কারক বাংলাদেশ ন্যাশনাল ফ্লিম ডেভলবমেন্ট করপোরেশন লিমিটেড। রফতানি কারক ভারতের ন্যাশনাল ফ্লিম ডেভলবমেন্ট করপোরেশন লিমিটেড। বেনাপোল থেকে সন্ধ্যায় ব্যানিটি ভ্যান দুটি কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। ৩৫ দিন ভ্যান দুটি বাংলাদেশে থাকবে বলে জানান এ ব্যবসায়ী।
বেনাপোল বন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধুকে নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ ভাবে চলচিত্র তৈরী হবে। এজন্য শ্যুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ভারত থেকে দুটি ভ্যানিটি ভ্যান নিয়ে এসেছে। এ ভ্যান দুটি বেনাপোল বন্দরে প্রবেশ করলে দ্রুত ছাড় করাতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।a



