ভোলা প্রতিনিধি॥ ভোলা-২ আসনের বিএনপি(ধানের শীষ) প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম পুলিশ প্রটেকশন পাচ্ছেন না বিধায় গণসংযোগে নামতে পারছেন না। ফলে তিনি গত রোববার থেকে গৃহবন্দি অবস্থান করছেন।
বুধবার(১৯ডিসেম্বর) বোরহানউদ্দিনে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
হাফিজ ইব্রাহিম অভিযোগ করে বলেন, তার বাড়িতে নেতাকর্মীরা এলে ফেরার সময় তারা হামলার শিকার হন। বাড়ির সামনে পুলিশ পাহারা দেয়া হলেও তা হচ্ছে আইওয়াস।
এদিকে এ আসনের আ’লীগ প্রার্থী আলী আজম মুকুল বলেন, ২০০১সালে হাফিজ ইব্রাহিম এমপি হয়ে যে অত্যাচার নির্যাতন করেছেন, পাহারসম অন্যায় কাজের জন্যই, লজ্জায় তিনি বাসা থেকে বের হচ্ছেন না। এ কারণেই বিএনপি’র প্রার্থী গণসংযোগে বেড় হচ্ছেন না।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম সিকদার জানান, ৭ জন পুলিশ হাফিজ ইব্রাহিমের বাড়িতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।