× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ভোলায় ৬ উপজেলায় নৌকার মাঝি হলেন যারা

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বীপজেলা ভোলায় বর্তমান চেয়ারম্যানদের উপরই নৌকার হাল। চতুর্থ ধাপে ভোলার ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আ’লীগ। আগামী ৩১ মার্চ এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী ভোলার ৬টি উপজেলায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ভোলা সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। দৌলতখান উপজেলা পরিষদে বর্তমান চেয়ারম্যান মনজুর আলম খান। তজুমদ্দিন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক দেওয়ান। লালমোহন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ। চরফ্যাসন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন। মনপুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন-দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খানসহ দলের সিনিয়র নেতারা।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..