× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ভোলায় ৫০বছরের পুরনো কবরে অক্ষত লাশ!

admin
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় নদী ভাঙ্গনের কবলে পড়া কবর থেকে উত্তোলন করা হয়েছে ৫০বছরের পুরনো অক্ষত লাশ। বুধবার(১৮সেপ্টেম্বর) সকাল উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরজ্ঞান গ্রামে অবস্থিত সাবেক চেয়ারম্যান আ. লতিফ ভূইয়ার বাড়ি জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে নদী ভাঙনের জায়গা থেকে এ অক্ষত লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, মসজিদ সংলগ্ন গোরস্থানটি বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদটিও অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। বুধবার ফজরের নামাজের পর মুসল্লিরা অক্ষত লাশটির কিছু অংশ দেখতে পান। পরে কবর খুড়ে লাশটি উপরে তুল আনেন তারা। লাশটি দেখে সবাই হতবাক হয়ে যান। লাশের পরনের কাপড়টি ধবধবে সাদা। বাঁধনসহ পুরো কাপড়টি এখন্ধসঢ়;ও শক্ত, মনে হয় যেন একদম নতুন।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাউদ্দিন বলেন, আমি কবর খুঁড়ে লাশটি উপরে তোলায় সাহায্য করেছি। আল্লাহতায়ালার কী রহমত, কবরের ভেতর গাছ-গাছালির অসংখ্য শিকড় থাকলেও লাশের গায়ে কোনো আঘাত বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি।

এদিকে অক্ষত লাশ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা লাশটি দেখার জন্য ওই মসজিদ প্রাঙ্গনে এসে ভিড় জমায়। এলাকাবাসীর ধারণা, এ লাশ ৫০ বছরের অধিক সময়ের পুরনো হবে। পরে উত্তোলন করা এই লাশটিকে স্থানীয় উত্তর চর যতিন জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে পুনরায় দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শী অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই লাশটি নিয়ে যার যার মত অভিব্যক্তি ব্যক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। মাওলানা মো. ইউনুস তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, মনপুরা উপজেলাধীন হাজীরহাট ইউনিয়নের অধীনে চরজ্ঞান মসজিদের কাছে একটি লাশ দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ৭০ বছরের পুরনো কবর। কাপড় যে রকম ছিল, অবিকল সেরকম ছিল। গায়ে কোনো দাগ নেই, এটা ঈমানের আলামত।

মো. আইয়ুব আলী লিখেছেন, আল্লাহর গোলাম কবরে গেলেও ঘুমায়, কোনো জিনিস স্পর্শ করতে পারে না। আল্লাহ যেন তাদের মাঝে আমাদেরও কবুল করে নেন, আমিন। ভূইয়ার বাড়ি মসজিদের ইমাম মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, নেক্কার বান্দাদের আল্লাহ যে হেফাজত করেন এটা তার জ্বলন্ত উদাহরণ।


এ ক্যটাগরির আরো খবর..