× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভোলায় সরকারী কলেজের শিক্ষার্থী মিশু চোখ হারাতে বসেছে

admin
হালনাগাদ: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলা সরকারী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফরের গাড়িতে হামলা করা হয়েছে। এতে চোখ হারাতে বসেছে কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিশু। আর এই হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ভোলা সরকারী কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

বুধবার(২৩জানুয়ারী) ক্লাস বর্জন করে রাস্তায় নেমে এসেছে শত শত শিক্ষার্থী। তাদের অভিযোগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে মঙ্গলবার ভোলার দক্ষিণ আইচায় বাস যোগে শিক্ষা সফরে যাচ্ছিলেন তারা। এ সময় দক্ষিণ আইচা থানার চরমানিকায় স্থানীয় ইউনিয়ন পরিষদেও সাবেক সদস্য জামাল মেম্বারের নির্দেশে তার ভাইসহ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা হামলা চালায় বাসটিতে। বাঁশ-লাঠি দিয়ে ভাংচুর করে তারা। ইটপাটকেল করে হতাহত করে শিক্ষক ও শিক্ষার্থীদের। শুধু তাই নয়, বাসটিকে আটকে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। পরে বাসটিকে উদ্ধার করে দক্ষিণ আইচা থানার পুলিশ। তবে হামলাকারী কাউকে আটক করেনি থানা পুলিশ।

অতর্কিত ওই হামলায় বাসের জানালার গ্লাস ভেঙে জান্নাতুল ফেরদৌস মিশুর বাম চোখ ঢুকে মারাত্মক জখম হয়। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলছেন, গুরুতর জখম হয়েছে মিশুর বাম চোখ। মিশুর চোখের প্রদীপ জ্বলবে কিনা তা এখনো নিশ্চিত নন ডাক্তার। বড় ধরনের অপারেশন করা লাগবে। প্রচুর অর্থেরও প্রয়োজন রয়েছে তাতে।

এ বিষয় দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুম তালুকদার বলেন, কেউ অভিযোগ করেনি বলে কাউকে আটক করেননি তারা। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, চরমানিকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামাল মেম্বারের ৪ বছরের একটি ছেলেকে একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ওই রাস্তা দিয়ে ভোলা কলেজের শিক্ষা সফরের বাসটি যাওয়ার সময় স্থানীয় ওই হামলা চালায়।

এদিকে, বুধবার শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকী এবং পুলিশ সুপার মোক্তার হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেন।তারা সুষ্ঠু বিচার না পেলে আন্দোলন কর্মসূচি দিবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..