× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ভোলায় যুবককে পেট কেটে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

ভোলা প্রতিনিধিঃ জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামে মো. মাকসুদ আলম (৩৫) নামের এক যুবককে পেট কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

মাকসুদ আলম চরফ্যাশনের জাহানপুর বাজারে দিনমজুর হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি কোথায়, তা জানা যায়নি। হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মাকসুদের স্ত্রী নাজমা জানান, খোরশেদ আলমের ছেলে মাকসুদ আলম এক যুগ ধরে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, নিহত মাকসুদ আলম জাহানপুর বাজারে দিনমজুরের কাজ করতেন। কাজ শেষে গতকাল গভীর রাতে তিনি বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পেট কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে।  আজ (মঙ্গলবার) সকালে স্থানীয়রা মাকসুদ আলমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আবুল বাশার জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধ করে পরে পেট কেটে মৃত্যু নিশ্চিত করা হতে পারে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..