ভোলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে খুটিতেই প্রান গেল এক শ্রমিকের

ভোলা প্রতিনিধি॥  ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যূৎ লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো. রতন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার(৩অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রতনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। সে ভোলা পল্লী বিদ্যূৎ সমিতির কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকালে রতন দৌলতখান পৌরসভার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিদ্যূৎ লাইন মেরামতের জন্য খুটিতে উপরে উঠে। এ সময় ভূল বসত ওই লাইনটি চালু হয়ে যায়। এতে সে বিদ্যূৎপৃষ্ট হয়ে খুটির উপরেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানায়, একটি লাইন চালু করার পরিবর্তে ভূল বশত ওই লাইনটি চালু করলে বিদ্যূতস্পৃষ্ট হয়ে খুটির উপরেই নিহত হয় রতন। দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।