× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ভোলায় বিএনপি প্রার্থী আলমের ওপর হামলা,গাড়ী ভাংচুর

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ ভোলা-৪ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের(ধানের শীষ)প্রার্থী নাজিম উদ্দিন আলমের ওপর হামলা হয়েছে। এসময় হামলাকারীরা দুইটি মাক্রোবাস ও ৭/৮টি মটরসাইকেল ভাংচুর করে এবং হামলায় বিএনপি’র ১০ নেতাকর্মী আহত হয়।

সোমবার(২৪ডিসেম্বর)দুপুর ১২টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আটকপাট ও শশীভূষণ বাজার এলাকায় নির্বাচনী গনসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ¦ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, দক্ষিণ আইচা থানার মানিকা ইউনিয়নে একটি জানাযার নামাজ শেষে আটকপাট এলাকায় পৌছলে আ’লীগ নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থীর গাড়ীতে হামলা করে গাড়ী ভংচুর করে। এসময় তারা দুটি মাক্রোবাস ও ৭/৮টি মটরসাইকেল ভাংচুর করে। এবং তাদের হামলায় বিএনপি’র ১০/১২জন নেতাকর্মী আহত হয়।

পরে গনসংযোগ বন্ধ করে চরফ্যাশনের উদ্দ্যেশে রওনা দিয়ে শশীভূষণ বাজার পৌছলে শশীভূষণ বাজারে দ্বিতীয় বার হামলা শিকার হন নাজিম উদ্দিন আলম।

শশীভূষণ থানা বিএনপি’র সভাপতি এবি ছিদ্দিক অভিযোগ করে বলেন, চরফ্যাশন-মনপুরার বিএনপি’র প্রার্থী নাজিম উদ্দিন আলম গনসংযোগ করে চরফ্যাশন ফেরার পথে শশীভূষণ বাজারে আ’লীগের নেতাকর্মীরা তার গাড়ীতে হামলা ও ভাংচুর করে। এসময় তাদের হামলায় শশীভূষণ বাজারে আতঙ্ক সৃষ্টি হয়।


এ ক্যটাগরির আরো খবর..