× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ভোলায় বিএনপিসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ঋন খেলাপি, এক শতাংশ ভোটারের সমর্থনপত্র না থাকায় ভোলায় তিন প্রার্থীর মনোয়ন বাতিল করেছে রির্টানিং অফিসার।

রবিবার (২ ডিসেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক এ মনোনয়ন বাতিল করেন। একই সাথে জেলার ৪টি সংসদীয় আসনে ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ভোলা-১ আসনে ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, ভোলা-২ আসনে সতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ভোলা-৪ আসনে জাপার প্রার্থী এম এ মান্নান।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মাসুদ আলম ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঋনখেলাপী হওয়ায় কারনে ভোলা-১ আসনে বিনপি’র প্রার্থী গোলাম নবী আলমগীর, ১ শতাংশ ভোটারের সমর্থন পত্র জমা না দেওয়ায় ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির এবং মনোনয়ন পত্রের হলফনামায় স্বাক্ষর না করায় ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নানের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঋন খেলাপী তথ্য অনুযায়ী ঋন খেলাপী হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে গোলাম নবী আলমগীর (বিএনপি)প্রার্থীর।

এদিকে, ভোলা-১ আসনে যাচাই বাছাই শেষে ৮ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর বৈধতা পেয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- তোফায়েল আহমেদ (আওয়ামীলীগ), হায়দার আলী লেলিন (বিএনপি), আন্দালিভ রহমান পার্থ (বিজেপি), মিসেস রেবা রহমান (বিজেপি), কেফায়েত উল্লাহ নজিব (জাতীয় পার্টি), মাওলানা মো: ইয়াছিন নবিপুরি (ইসলামী আন্দোলন), একেএম সোহেল (কমিউনিস্ট পার্টি)।

ভোলা-২ আসনে যাচাই বাছাই শেষে ৬ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৫ জন।

বৈধ প্রার্থীরা হলেন- আলী আজম মকুল (আওয়ামীলীগ), মো: হাফিজ ইব্রাহিম (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), মারুফ ইব্রাহিম আকাশ (সতন্ত্র), ওবায়েদুর রহমান (ইসলামী আন্দোলন)।

ভোলা-৩ আসনে যাচাই বাছাই শেষে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৫জন। প্রার্থীরা হলেন- নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামীলীগ), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), কামাল হোসেন (বিএনপি), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী আন্দোলন), নুরুন্নবী সুমন (জাপা)। এই আসনে বাদ পড়েননি কোন প্রার্থী।

ভোলা-৪ আসনে যাচাই বাছাই শেষে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৪ জন। বৈধ প্রার্থীরা হলেন- আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামীলীগ),মো: নাজিম উদ্দিন আলম (বিএনপি), মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মো: মহিবুল্যাহ (ইসলামী আন্দোলন)।


এ ক্যটাগরির আরো খবর..