× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

ভোলায় বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saydek-Execution-order.jpg

ভোলা প্রতিনিধি: ভোলায় বাবা আঃ মুনাফ সাজিকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আবু সায়েদকে ফাঁসির আদেশ দিয়েছেন ভোলা জেলা দায়রা জজ আদালত। একই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদÐের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২ টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ডঃ এবিএম মাহমুদুল হক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন।।

দন্ডপ্রাপ্ত হলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত আঃ মুনাফ সাজির ছেলে আবু সায়েদ।

জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর আনন্দ গ্রামে ২০১৭ সালের ২৩ আগস্ট ছেলে আবু সায়েদ তার বাবা আঃ মুনাফ সাজির মাথায় শাবল দিয়ে আঘাত করেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরদিন ২৪ আগস্ট তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালের চিকিৎসকরা তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ২৫ আগস্ট ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাড়িতে একটি তেঁতুল গাছ কাটাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে এ ঘটনার সূত্রপাত।

এ ঘটনায় নিহতের বড় ছেলে আঃ রব বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় দীর্ঘ ৩ বছর ৬ মাস মামলাটি শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের সেসন ৩২৭/২০১৭ নম্বর মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্য প্রমাণে আসামি আবু সায়েদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁিস ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড দেন।
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু ও আসামি পক্ষে মামলাটি টরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সর্বোচ্চ সাজা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল যাবেন বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..