× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলে ৭ নং সংকেত, মোকাবেলায় প্রস্তুত ১৩ হাজার স্বেচ্ছাসেবী

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

কামরুজ্জামান শাহীন,ভোলা॥  ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুলবুল মোকাবিলায় জেলার ৬৬৮টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। এছাড়াও জেলা সদরসহ ৭ উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচারণা।

শুক্রবার (৮ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার স্বেচ্ছাসেবীকে। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী।

ভোলা সিপিপির উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের বিষয়ে মানুষকে জানাতে সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সিপিপির ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ভোলায় এখনো ৭ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়টি কোন দিকে আঘাত হানবে তা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ভোলা জেলা ঝুকিপূর্ণ।

এ দিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত রাত থেকে জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল সন্ধার পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। পুরো জেলা মেঘাচ্ছন্ন।


এ ক্যটাগরির আরো খবর..