ভোলায় কোস্টগার্ডের অভিযানে নারী মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি: চলমান মাদক বিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকাকলী থেকে সীমা(২০) নামের এক নারী মাদক বিক্রেতাকে ১৪৫ পিচ ইয়াবা, ২টি মোবাইল সেট,৬টি সিমসহ আটক করেছে।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি টিম তাকে আটক করে। জব্দকৃত মালামালসহ নারী মাদক বিক্রেতা সীমাকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।