× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ভোলাসহ সারা দেশে করোনায় নিহত বিএনপি’র নেতাকর্মীদের স্মরণে জেলা যুবদলের দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
যুবদলের দোয়া-মুনাজাত

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  ভোলাসহ সারা দেশে গত কয়েক মাসে করোনায় নিহত বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের স্মরণে ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) মাগরিব বাদ ভোলা জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মুনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি সাবেক ভোলা পৌরসভার সফল মেয়র আলহাজ্ব গোলাম নবী আলগীর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. হারুন আর রসিদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান,যুগ্ন সাধারন সম্পাদক হুমাইন কবির সোপান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।

এসময় আলোচনা ও দোয়া মুনাজাতে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি,যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া-মুনাজাতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু , বিএনপি’র ভাইর্স চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু’র মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত, ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটনের বড় ভাই ভোলার বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহাবুদ্দিন মিয়ার রুহের মাগফিরাত এবং গত কয়েক মাসে ভোলাসহ সারা দেশে করোনায় নিহত বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের রুহের মগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক মো.আব্দুর কাদের সেলিম।


এ ক্যটাগরির আরো খবর..