ভোলার চরফ্যাসনে কোচিং করার দায়ে ৭ শিক্ষকের জড়িমানা

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং করার দায়ে ৭শিক্ষকের জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার(১৬ফেব্রুয়ারী)সন্ধায় চরফ্যাসন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশীষ কুমার এই জড়িমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরফ্যাশনে পরীক্ষা চলাকালীন সময় কোচিং করার দায়ে ‘স্টাডি কেয়ার একাডেমি’ কোচিং সেন্টারের ৭শিক্ষকে আটক করা হয়, ও কোচিং সেন্টারটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালাবদ্ধ করে দেয়া হয়।

সন্ধায় ৭শিক্ষকে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশীষ কুমারের আদালতে হাজির করলে আদালত ৭শিক্ষকের প্রত্যেককে ২শত টাকা করে জড়িমানা করা হয়।

দন্ডিতরা হলেন- রাহাত হোসেন,রাফসান,মিসেস আইরিন, হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম, রাজিব চন্দ্র দাস ও সোয়াইব হায়দার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।