× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ভোলার চরফ্যাশনে ভালবাসায় সিক্ত সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশনে লাখো জনতার ভালবাসায় সিক্ত হলেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম।

মঙ্গলবার(২৭ নভেম্বর) ভোলা-৪ আসনে বিএনপি’র(ধানের শীষ) মার্কায় মনোনয়ন পেয়ে চরফ্যাশন আগমনে উপজেলা বিএনপি’র আয়োজনে চরফ্যাশন সদর রোডে লাখো জনতা তাকে রক্তিম ভালবাসায় গ্রহন করে নেন। বেলা ১২টার দিকে চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ তার নিজ বাসভবনের সামনে চরফ্যাশনের লাখো জনতা তাকে অভিনন্দন ও সংবর্ধনা জানান।

উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের প্রথমে মহান রাব্বুল আলামিন আল্লাহতালার শুকরিয়া আদায় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন। বিএনপি ও তারুন্যের অহংকার তারেক রহমান এবং চরফ্যাশনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নাজিম উদ্দিন আলম। বিএনপি’র ছাড়াও অন্যান্য শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি।

বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের ভালবাসার মূল্যায়ন করেছেন। একাদশ নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করার দায়িত্ব এখন আপনাদের কাছে। আপনারা আমাকে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত করলে আরো অনেক উন্নয়ন করবো। এ সময় তিনি আরো বলেন আজ চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আঃ রাজ্জাক,শামীম এই সংবর্ধনা অনুষ্ঠানে থাকার কথা ছিল। কিন্তু ওরা আমার রাজ্জাক ও শামীমকে হত্যা করেছে এই নির্মম হত্যাকান্ডের বিচার আপনারা(জনগন) ব্যালটের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জবার দেয়ার আহব্বান জানান তিনি।

এসময় আরো বক্তৃতা করেন,চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ¦ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,সিনিয়ন সহ সভাপতি সাবেক মেয়র আলহাজ¦ আমিনুল ইসলাম মিন্টিজ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান(বাচ্চু), সহ সভাপতি সাবেক প্যানেল মেয়র জাকির হোসেন বাবলু,যুগ্ন সম্পাদক গোফরান মহাজন,সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ¦ নুরে আলম সিকদার, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেলসহ উপজেলা,পৌরসভা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি/সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ।

এদিকে মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুহুল আমিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, মঙ্গলবার(২৭নভেম্বর) বিকেল আড়াইটার দিকে বিএনপি(ধানের শীষ) প্রতিক মনোনিত প্রার্থী আলহাজ¦ নাজিম উদ্দিন আলম মনোয়ন পত্র জমা দেন।

উল্লেখ্যঃ গত ২৬নভেম্বর রাজধানীর গুলশান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনিত প্রার্থী আলহাজ¦ নাজিম উদ্দিন আলমের নাম ঘোষণার পর পরই আনন্দ উল্লাসে মেতে ওঠে চরফ্যাশন মনপুরার নির্বাচনী এলাকার জনগণ।


এ ক্যটাগরির আরো খবর..