ভোট দিতে এসে মায়ের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী

ভোট দিতে এসে মায়ের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী

আগামীকাল সোমবার দ্বিতীয় ধাপে গুজরাট বিধানসভা নির্বাচনের ৯৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  প্রধানমন্ত্রী মোদী আহমেদাবাদের সবরমতি বিধানসভা কেন্দ্রের ভোটার। ভোট দেয়ার উদ্দেশ্যে আজ গান্ধীনগরে তাঁর বাসভবনে পৌঁছে মা হীরাবেনের সঙ্গে দেখা করে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মা হীরাবেনের সাথে দেখা করেছিলেন। এরপর তিনি তার ব্যস্ততার কারণে তার মায়ের সাথে দেখা করতে পারেননি। এমতাবস্থায় দু’দিনের গুজরাট সফরে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এই আসনগুলির মধ্যে ৫১টি আসন জিতেছিল। কংগ্রেস জিতেছে ৩৯টি, আর নির্দল প্রার্থীরা জিতেছিলেন তিনটি আসনে। মধ্য গুজরাটে, বিজেপি ৩৭টি আসন জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ২২টি আসন। কিন্তু উত্তর গুজরাটে কংগ্রেস ১৭ টি আসন পায়, আর বিজেপি পায় ১৪ টি।

গতকাল শনিবার সন্ধ্যায় শেষ হয় দ্বিতীয় ধাপের ভোট প্রচার। সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ গুজরাট অঞ্চলের ৮৯টি আসনের জন্য প্রথম ধাপে ১ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফায় গড় ভোট হয়েছে ৬৩.৩১ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।