× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ভোটের ৩ দিন রোহিঙ্গারা ক্যাম্প ত্যাগ করতে পারবে না: ইসি

admin
হালনাগাদ: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্প ত্যাগ না করার নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় বল হয়েছে,

আসন্ন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যাতে কোন পক্ষপাত করতে না পারে বা কোন পক্ষ রোহিঙ্গাদের ব্যবহার করতে না পারে সে জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোহিঙ্গারা যেন কোন অরজকতা সৃষ্টি করতে না পারে সে দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

আর সে কারনেই ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত রোহিঙ্গারা তাদের ক্যাম্প থেকে বের হতে বা অন্য কোথাও যেতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পে কোন এনজিও বা কোন সংগঠনের কর্মীরা কর্মীরাও প্রবেশ করতে না পারে।

নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

তবে জরুরি ত্রাণ, খাদ্য এবং স্বাস্থসেবার জন্য ক্যাম্প উন্মুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..