ভারতের পশ্চিম বঙ্গে প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হলো। ২৯৪ আসনের বিধানসভায় আজ ১৫২ আসনে ভোট হলো। ভোটের পার্সেন্টেজ প্রায় ৯০%এর কাছাকাছি যা অভূতপূর্ব এবং ঐতিহাসিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলে ভোটের পার্সেন্টেজ বেশি হলেও ভোটারদের অংশগ্রহণে হয়নি। ছাপ্পা রিগিং বুথজেম ভয় দেখিয়ে ভোটের পার্সেন্টেজ বেড়ে যেত। কিন্তু এবারের প্রথম পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের নজির বিহীন ব্যবস্থাপনার ফলে যা ভোট কাস্টিং হয়েছে তা একশত ভাগ স্বচ্ছ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বুঝা যাচ্ছে ভোটাররা বিগত দিনের বঞ্চনার প্রতিশোধ নিতে এবার সর্বস্তরের মানুষ বাড়ি থেকে বের হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটের হিসেব-নিকেষে এই ভোটাধিকার পরিবর্তনের পক্ষে যাবে বলেই ভোট কুশলীরা মনে করছেন।
এবার পঃবঙ্গের ভোটের প্রধান মুখ শুভেন্দু অধিকারী দুপুরের দিকে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন ১৫২ সিটের নির্বাচনে তারা ১২৫এর অধিক আসনে জয়লাভ করবে। সরকার গঠন করতে ১৪৮সিট লাগে। দ্বিতীয় দফার নির্বাচনে ১৪২ সিটের মধ্যে বিজেপি প্রয়োজনীয় সংখ্যক আসন পেতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।
যে কায়দায় এতদিন তৃণমূল কংগ্রেস ভোট করেছে এবারে প্রথম পর্যায়ের নির্বাচনে সেটা করতে পারেনি। ছোট-খাট অশান্তি ছাড়া সারাদিন প্রায় নির্বিঘ্নেই ভোটপর্ব সমাপ্ত হয়েছে।
ভারতীয় গনতন্ত্রে পঃবঙ্গ এতদিন একটা বিষফোড়া ছিলো। কেন্দ্রীয় সরকার এতদিন গনতান্ত্রিক নমনীয়তা দেখিয়ে আসছিলো। কিন্তু অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গনতান্ত্রিক লক্ষনরেখা অতিক্রম করে গিয়েছিলেন। যখন একটি নির্বাচিত সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ভারতীয় ইতিহাস-ঐতিহ্য পরম্পরা ধর্মানুভুতিতে আঘাতের ঘটনা বিপদ সীমা অতিক্রম করে তখন তার পতন অনিবার্য। এবার ভারতের ১৪০ কোটি মানুষ তা প্রত্যক্ষ করবে বলে মনে হচ্ছে।