× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ভোটকেন্দ্রে কোন পক্ষের প্রভাব যেন না পড়ে: ইসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

আসন্ন নির্বাচনের দিন ভোটকেন্দ্র গুলোতে কোন পক্ষের প্রভাব যেন না পড়ে সে দিকে খেয়াল রাখতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। তার সাথে ভোটদাতাদের উপর কোনরূপ প্রভাব যেন না পড়ে সে দিকেও লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।

আজ ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনষ্টিটিউটে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ নির্দেশ প্রদান করেন।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার, তিন জেলা প্রশাসক, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, তিন পার্বত্য জেলার বিজিবি কমান্ডার, তিন জেলার পুলিশ সুপার, সহকারী নির্বাচন রিটানিং কর্মকর্তাসহ নির্বাচনে আইনশৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনের সচিব মো. হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিবিসনের চৌধুরী মো. আজিজুল হক হাজারী।


এ ক্যটাগরির আরো খবর..