× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ভোজেসের সেঞ্চুরি

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অ্যাডাম ভোজেস জুনে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির (৩৫ বছর ২৪২ দিন) রেকর্ডও এটি। পাঁচ মাস পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ভোজেস পেয়ে গেলেন কারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি।

রোববার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অপরাজিত ১০৬ রান করে ক্যারিয়ারের এক হাজার টেস্ট রানও পূর্ণ করেছেন ভোজেস, যা তাকে তুলে দিয়েছে অনন্য এক উচ্চতায়। মার্ক টেলর আর অ্যালিস্টার কুকের পর টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষিক্ত বছরে এক হাজার বা তার বেশি রানের অনন্য কীর্তি গড়েছেন ৩৬ বছর বয়সি এই অসি ক্রিকেটার।

১৯৮৯ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্ক টেলরের অভিষেকও হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ওই বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে ১২১৯ রান নিয়ে অভিষিক্ত বছর শেষ করেছিলেন টেলর। টেস্টের অভিষেক বছরে এক হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি।

১৭ বছর পর ২০০৬ সালে টেলরের পাশে নিজের নাম লেখান অ্যালিস্টার কুক। এই ইংলিশ ব্যাটসম্যান তার অভিষিক্ত বছর শেষ করেছিলেন ১০১৩ রান নিয়ে। টেলর আর কুকের পর এবার এ তালিকায় যুক্ত হলেন ভোজেস। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১০৬ রানের চমৎকার এক ইনিংস খেলার পর অভিষিক্ত বছরে ভোজসের সংগ্রহ দাঁড়িয়েছে ১০২৮ রান।


এ ক্যটাগরির আরো খবর..