× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

ভৈরবে আদালতের নির্দেশে বিএনপি নেতা ও প্যানেল মেয়র আরিফুল ইসলামের বসতঘরের মালামাল ক্রোক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে গৃহপরিচারিকা শিমুল হত্যা (মামলা নং২৯, /১০/২০১৪ইং। ধারা: ৩০২/৩৪ দন্ডবিধি:) মামলায় অভিযুক্ত আসামী বিএনপি নেতা ও পৌর প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম আরিফ ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাঁর বসতবাড়ীর আসবাবপত্র ক্রোক করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশে আরিফুল ইসলামের ভৈরবপুরস্থ বসতবাড়ীর নিচতলা ও দোতলার বিভিন্ন রুমে থাকা আসবাবপত্র আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চিত্রা শিকারির উপস্থিতিতে ভৈরব থানা পুলিশ উক্ত মালামাল ক্রোক করেন। এসময় ভৈরব থানা অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার, ওসি তদন্ত মো. আবু তাহের সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গৃহপরিচারিকা শিমুল হত্যা মামলায় আরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী পলাতক দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ভৈরব থানা পুলিশকে আদালত এ নির্দেশ দেয়। পরে ভৈরব থানা পুলিশ মালামাল ক্রোক করতে আদালতের কাছে একজন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করার প্রয়োজনীতা আদালতকে জানালে বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন।

উল্লেখ্য, নিহত গৃহপরিচারিকা শিমুুল বিষপানে আত্মহত্যা করেছে বলে এলাকায় ধুম্র্যজাল সৃষ্টি হয়। তখন নিহত শিমুলের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ না থাকায় প্রথমে ভৈরব থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়। পরে এ ঘটনার ১৫ দিন পর ঘটনার সঠিক তারিখ ও সময় পাল্টে বাদীপক্ষ গত ২ অক্টোবর আমল গ্রহণকারী আদালত-২, কিশোরগঞ্জে নিহত শিমুলের মা হাজেরা খাতুন বাদি হয়ে প্যানেল মেয়র আরিফুল ইসলাম সহ ৭ জনকে আসামী করে দ:বি: ৩০২/৩৪ ধারায় অভিযোগ দাখিল করেন। বিজ্ঞ হাকিম নথি পর্যালোচনা করে শিমুল নামে ভৈরব থানায় অপমৃত্যুর মামলা হয়েছে কিনা তৎমর্মে ২০১৪ সালের ১৯ অক্টোবর তারিখের মধ্যে ভৈরব থানার ওসিকে নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নংÑ২৯, /১০/২০১৪ইং। ধারা: ৩০২/৩৪ দন্ডবিধি


এ ক্যটাগরির আরো খবর..