আশাশুনিতে ভেজাল সরিষাতেলের কারখানা, নীরব প্রশাসন

আশাশুনিতে ভেজাল সরিষাতেলের কারখানা, নীরব প্রশাসন

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা(আশাশুনি প্রতিনিধি)–সাবধান! ভেজাল মিশছে সরিষা তলে৷ ভেজাল সরিষা তেল উৎপাদনের শীর্ষে এখন আশাশুনির বিভিন্ন এলাকা। বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের স্বল্প সময়ে অধিক লাভের জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ৷ রীতিমতো গোডাউনে খুলে প্রকাশ্যেই চলছে ভেজালের কারবার৷ প্রশাসনের নাকের ডগায় আশাশুনির বেশ কিছু সংখ্যক মিলে ও বিভিন্ন গোডাউনে এই ভেজাল সরিষা তেল তৈরির কারবার চলছে রমরমিয়ে৷ আশ্চর্যজনক ভাবে প্রশাসনও নীরব দর্শকের ভুমিকায়৷

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সকল মিল ও গোডাউন থেকে কয়েকশ লিটার ভেজাল সরিষার তেল উৎপাদন হচ্ছে। যা আশাশুনির প্রত্যন্ত অঞ্চল সহ আশ পাশ জেলার উপজেলা গুলোতে ছড়িয়ে পড়ছে।

সুত্রের খবর, কম দামের নিম্ন মানের তেল ও পাম ওয়েল জাতীয় তেলের মধ্যে সরিষার তেলের রং আনতে ব্যবহার করা হচ্ছে এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক তরল পদার্থ। এক টিন সাদা বা পাম তেলে এক ড্রপার বা কয়েক এমএল রাসায়নিক সেই বিষাক্ত তরল ব্যবহার করে মিশ্রণ করলেই কমদামী তেল সরিষার তেলের রং ধারণ করছে। কোথাও সাদা বা পাম তেলের সঙ্গে মেশানো হচ্ছে সামান্য খাঁটি সরিষার তেলও।

অপরদিকে, এক টিন তেলে খাঁটি সরিষার তেলের ঝাঁঝ আনতে ব্যবহার করা হচ্ছে অপর এক প্রকার বিষাক্ত দম বন্ধ করা ঝাঁঝ যুক্ত তরল পদার্থ। তেলে ঝাঁঝ আনতে এই বিষাক্ত ঝাঁঝ যুক্ত তরল এক টিনে এক ফোঁটা মেশানো মাত্রই কমদামী সাদা তেল ও পাম তেল খাঁটি সরিষা তেলের মত ঝাঁঝ বিশিষ্ট হয়ে যাচ্ছে। ফলে, সাধারণ মানুষের বোঝবার উপায় থাকছে না, এই বিষাক্ত তেল খাঁটি না কমদামী নামমাত্র সরিষার তেল। ফলে খাঁটি সরিষার তেলের তুলনায় একই রকম দেখতে এই কম দামের ভেজাল সরিষার তেল নিজেদের অজান্তেই কিনছেন সাধারণ মানুষ।সুত্রের খবর, শহর ও গ্রাম-গঞ্জের হাটে বাজারের দোকানদাররা যে দামে বলবেন সেই দামের তেলের টিন তৈরি করে দিচ্ছেন এই সকল অসাধু ভেজাল তেল তৈরির কারবারিরা।

খাঁটি সরিষার তেলের তুলনায় এক টিন ভেজাল সরিষার তেল ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। টিন প্রতি এতোগুলো টাকা কম দামে খাঁটি সরিষার তেলের মত ঝাঁঝ যুক্ত ভেজাল তেল, খাঁটি সরিষার তেল বলে বেশি লাভের আশায় হাটে বাজারে কেজি বা লিটার হিসেবে বিক্রি করছেন সাধারণ দোকানদাররা। এই সকল ভেজাল সরিষার তেল শহর থেকে গ্রাম-গঞ্জের গৃহস্থ বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফলে, বিষাক্ত রাসায়নিক তরল সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রীদের শরীরে দিনের পর দিন নিজেদের অজান্তেই প্রবেশ করছে। যার ফলস্বরূপ যে কোনও দিন খাদ্যে বিষক্রিয়ায় খবর পাওয়ারও সম্ভাবনা দেখছেন আশাশুনির অভিঞ্চ মহল।

আশাশুনির বুধহাটা এলাকার বেশীর ভাগ তেল মিল গুলোতে ভেজাল সরিষার তেল তৈরির কারবার চল্লেও আশাশুনির থানা স্বাস্থ্য কেন্দ্র থেকে কোন ব্যবন্থা নেওয়া হচ্ছে না। এলাকাবাসীদের অভিযোগ, বাজারে মোবাইল কোর্ট চালাতে আসলে এক শ্রেনির দোকানদার ও তেল মিলে অফিসারদের অভিযান চালানোর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভেজাল তেল উৎপাদনকারীরা সেই সময়ের জন্য নিজেদের তেল মিল ও গোডাউনের মেন গেটে তালা মেরে উৎপাদন সাময়িক ভাবে বন্ধ রেখে দেন। অফিসাররা চলে যাবার পর থেকেই ফের ভেজাল তেল তৈরির রমরমা শুরু হয়ে যায় ঐ সকল মিল ও গোডাউনে।

আশাশুনি বাসিদের দাবি, একসঙ্গে সমস্ত ভেজাল তেল মিল ও ভেজাল মাল বিক্রয় দোকান গুলিতে এক সাথে অভিযান চালাক প্রশাসন। যাতে ভেজাল তেলে ও ভেজাল দ্রব্য বিক্রয়কারি কারবারিরা নিজ নিজ মিলের প্রধান গেটে ও দোকানে তালা মারার সুযোগ না পান। তবেই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভেজাল সরিষা তেলের এক কারবারি জানান, উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত ‘সেটিং’ করেই এই ব্যবসা চলছে। উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কারা এই তালিকায় রয়েছে ও কি সেটিং রয়েছে?

এব্যাপারে ওই ব্যবসায়ীকে প্রশ্ন করা হলে সে ব্যবসার খাতিরে কোনও উত্তর দেননি। ব্যবসায়ীদের মধ্যেই প্রচলিত একটি কথা রয়েছে,‘‘বছর পাঁচেক চুটিয়ে এই ভেজাল তেল ও ভেজালমালের কারবার চালাতে পারলে সারা জীবন কোনও কাজ না করে ঘরে বসে থেকে খেলেও লাভের টাকা শেষ হবেনা।’’ ফলে, নিজের আখের গুছাতে গিয়ে শিশু থেকে সাধারণ মানুষের শরীরে বিষাক্ত রাসায়নিক ঢুকিয়ে তিল তিল করে মৃত্যুর কোলে ফেলে দেওয়া এই সকল ভেজাল তেল ও খাদ্যদ্রব্য তৈরির কারবারিরা কি আদেও শাস্তি পাবে? নাকি এই ভাবেই আশাশুনির ভেজাল তেল ও ভেজাল খাদ্যদ্রব্য এর কারবার রমরমিয়ে চলতে থাকবে? তিলে তিলে মৃত্যুর হাত থেকে কবে মুক্তি পাবে আশাশুনির সাধারণ মানুষ? এই সব প্রশ্ন এখন ঘোরাফেরা করছে আশাশুনির সাধারণ মানুষের মুখে মুখে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।