× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক

পাঞ্জাবে ভেজাল মদ খেয়ে মৃত্যু ২১ জনের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ভেজাল মিশ্রিত বিষাক্ত মদ খেয়ে ভারতের পাঞ্জাবের কয়েকটি জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২১ জনের।

শুক্রবার (৩১ জুলাই)  ঘটনার অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বলেন, অমৃতসর, গুরদাসপুর এবং তারন তারানে সন্দেহজনক ভেজাল মদ খেয়ে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসএসপি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কমিশনার, জলন্ধর বিভাগ এ তদন্ত পরিচালনা করবে। দোষী সাব্যস্ত কাউকে রেহাই দেওয়া হবে না।’

সরকারি বিবৃতিতে বলা হয়, অমৃতসর, বাতালা এবং তারন তারান জেলায় বুধবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই রাতে অমৃতসর জেলার মুছল ও টাঙ্গরা গ্রামে ৫ ব্যক্তি মারা যান। যার মধ্যে মুছলের ৪ জন।

স্থানীয়রা বার্তা সংস্থা এএনআইকে জানান, গ্রামের কিছু মানুষ তাদের বাড়িতে অবৈধভাবে মদ তৈর করে। পুলিশের কাছে অভিযোগ থাকার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানানো হয়।

মৃত্যুর ঘটনা তদন্তে জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..