× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ভেজাল প্যারাসিটামল ৭৬ শিশুর মৃত্যুতে ৬ জনের কারাদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ ভেজাল প্যারাসিটামল প্রস্তুত এবং ওই ওষুধ খেয়ে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা দুই মামলায় বিসিআই কোম্পানির ছয়জনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগীয় স্পেশাল জজ এম আতাউর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- বিসিআই বাংলাদেশ কোম্পানির পরিচালক শাজাহান সরকার, নির্বাহী পরিচালক এস এম বদরদ্দোজা, পরিচালক নূরুন্নাহার বেগম, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, পরিচালক শামসুল হক ও ব্যবস্থাপক (উৎপাদন) এমতাজুল হক। রায় ঘোষণার সময় শুধু শাহজাহান সরকার উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

রাজধানীর জিগাতলার কারখানায় উৎপাদিত প্যারাসিটামল সিরাপে (ব্যাচ নং- ৯২১০০২) বিষাক্ত পদার্থ থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তৎকালীন ওষুধ প্রশাসন পরিদফতরের তত্ত্বাবধায়ক আবুল খায়ের চৌধুরী ড্রাগ আইনে আদালতে এ মামলাটি দায়ের করেন। ১৯৯২ সালের ১৮ নভেম্বর ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১৬(সি)/১৭ ধারায় মামলাটি করা হয়। ১৯৯৪ সালের ২ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..