× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ভারত প্রতিনিধি

খুলে দেওয়ার পাঁচ দিনের মাথায় ভেঙে পড়ে সেতু, মৃত্যু ১৪০

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
ভেঙে পড়ে সেতু

ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র পাঁচ দিনের মাথায় ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু খুলে দেওয়ার পাঁচ দিনের মাথায় সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় অন্তত ৫০০ মানুষ সেতুর উপরে ছিলেন। সেতুর উপরে দাঁড়িয়ে অনেকেই লাফালাফি করতে থাকেন। এরপরেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

জানা গেছে, রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে। সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি। পরীক্ষা করে সেতুর ফিটনেস সার্টিফিকেটও নেওয়া হয়নি। দুর্ঘটনার জন্য এই গাফিলতিকে দয়ী করছেন অনেকেই।

এদিকে এ ঘটনায় মৃত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন গুজরাট সরকার। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..