× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ভূমি মন্ত্রণালয়ের গণকর্মচারিদের অর্থ প্রদান

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ভূমি মন্ত্রণালয়ের গণকর্মচারিদের অর্থ প্রদান

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুদান এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বাবদ মোট পনের লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে।

আজ অপরাহ্ণে ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব  ড. আহমদ কায়কাউস-এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস রোগ (COVID-19)-এর  সংক্রমণ প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের নিম্ন আয়ের নাগরিকগণ কর্মহীন হয়ে পড়ায় তাদের কষ্টকর জীবন ধারণে সাহায্যের অংশ হিসেবে ভূমিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরতদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..