× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
Ministry of Land

অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করে ১৫ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ (০১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ) করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় আজ এ নির্দেশ জারি করে।

উল্লেখ্য, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দে অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বৃদ্ধি করে ১৩ মে, ২০২০ খ্রিষ্টাব্দ (৩০ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ) করে নির্দেশনা জারি করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ, আজ ছিল বর্ধিত এ সময়সীমার শেষ দিন।

তবে, ইতোমধ্যে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৬ মে, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বর্ধিত সময়সীমার (আজকে) মধ্যেও ভূমি উন্নয়ন কর (সাধারণ ও সংস্থা) আদায়কারী সংশ্লিষ্ট দপ্তর এবং ভূমি উন্নয়ন কর প্রদানকারী সম্মানিত জনগণ/সংস্থা – উভয়ের পক্ষে কর আদায়/পরিশোধ করা সম্ভবপর হবেনা মর্মে প্রতীয়মান হচ্ছে। পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিও আসন্ন।

এমতাবস্থায়, সাধারণ ও সংস্থা নির্বিশেষে সকল শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায়/পরিশোধের সুবিধার্থে আগামী ০১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ১৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনঃবর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..